সময় হলেই বিএনপি আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেকে বলেন বিএনপি ডাক দিচ্ছে না কেন? বিএনপি তখনই ডাক দেবে, যখন বিএনপি মনে করবে ডাক দেওয়ার সময় হয়েছে। মিয়ানমারে ১২০০ ছাত্রছাত্রীকে গুলি করে মেরে ফেলল। সরাতে পেরেছে জান্তাকে? মিসরে আন্দোলন করে ইসলামী ব্রাদার হুড সরকার গঠনের পর একটা বছরও টিকতে পারেনি। পরিবর্তনগুলো বুঝতে হবে। সঠিকভাবে পরিবর্তনগুলো বুঝে জনতার ঐক্য গড়ে তুলতে হবে। জনতার শক্তির কাছে কোনো শক্তি দাঁড়াবে না। নির্বাচনের মাধ্যমেই পরাজিত করতে হবে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’ শীর্ষক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘আন্দোলনের প্রাণশক্তি’ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদেরকে তার মুক্তির জন্য সংগ্রাম গড়ে তুলতে হবে, তাকে মুক্ত করতে হবে।’ তিনি বলেন, ‘এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং তাদেরকে যেতে হবে। এরপর একটি নিরপেক্ষ সরকার ও একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। এই কাজটি আমাদেরকে করতে হবে। আমেরিকা, চীন ও ভারত অথবা অন্য কেউ করে দিয়ে যাবে না। বাংলাদেশের মানুষকে এটা করতে হবে এবং এর নেতৃত্ব অবশ্যই বিএনপিকে দিতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার বয়স ৭২ পার হয়ে গেছে। তারপরেও তো আমি রাস্তায় এসে দাঁড়াই। যেদিন জাতীয় প্রেসক্লাবের সামনে রাজকে (ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের সভাপতি) আমার বুক থেকে যখন ছিনিয়ে নিয়ে যাচ্ছে সেদিন ক‘জন আপনারা ঘুরে এসে দাঁড়িয়েছিলেন বলেন তো?
ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপি নেতা শামীমুর রহমান শামীম, ড্যাবের মহাসচিব আব্দুস সালাম প্রমুখ।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
