কঠোর লকডাউনের মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী মালয়েশিয়ার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ১৫৬ জন অবৈধ অভিবাসী কর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক হওয়াদের মধ্যে ৬২ জন বাংলাদেশি রয়েছে। গতকাল রোববার রাতে মালয়েশিয়ার সাইবার জায়া এলাকার একটি নির্মাণ স্থাপনা থেকে তাদের আটক করা হয়েছে বলে অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, রয়েল মালয়েশিয়ার পুলিশ (পিডিআরএম), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), শ্রম বিভাগ (জেটিকে) এবং জন প্রতিরক্ষা বাহিনী (এপিএম) এ অভিযানে অংশ নেয়।
এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, একটি নির্মাণাধীন ভবনের পাশে বেড়া দিয়ে সুরক্ষিত একটা জায়গায় অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ২০০ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১৫৬ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোর স্ক্রিনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
ইমিগ্রেশন মহাপরিচালক বলেছেন, যেখান থেকে অবৈধ অভিবাসী কর্মীদের আটক করা হয়েছে, সেখানে বিদেশি শ্রমিকদের দ্বারা চালিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) এবং নিকাশির ব্যবস্থা নেই। বিদ্যুৎ ও পানি সরবরাহের অবৈধ সংযোগ পাওয়া গেছে। আটক হওয়াদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪২ জন, বাংলাদেশের ৬২, নেপালের ২০, মিয়ানমারের ২৯, পাকিস্তানের ১ এবং ভারতের ১ জন রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১ জুন থেকে শুরু হওয়া দুই সপ্তাহের কড়া লকডাউন। চলবে ১৪ জুন পর্যন্ত। আর এ লকডাউনের মধ্যেই দেশটিতে বসবাসরত অবৈধ বিদেশি অভিবাসীদের আটকে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। গত ২৯মে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদিন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
