ভারতে চলমান করোনাভাইরাস মহামারির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি এক বক্তব্যে কেন্দ্রীয় সরকারকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে সমালোচনা করেন তিনি।
৮৭ বছর বয়সী এ অর্থনীতিবিদ মনে করেন, দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ এবং এ কারণেই দেশের করোনা সংক্রমণ এত ভয়াবহ আকার নিয়েছে। সরকার সঠিক সময়ে করোনা মোকাবিলায় পদক্ষেপ না নিয়ে বরং বিভিন্ন সিদ্ধান্তে সংশয়ে ভুগছিল; কিন্তু পরে সামান্য সাফল্যে কৃতিত্ব দাবি করতে ব্যস্ত ছিল। আর তাই এ সমস্যা বেড়েছে। খবর আনন্দবাজারের
গত শুক্রবার রাষ্ট্রীয় সেবা দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমর্ত্য সেন বলেন, মহামারি রোধ করার দিকে কেন্দ্রীয় সরকারের কোনো নজর ছিল না। উল্টা তারা কৃতিত্ব নেওয়ার জন্যই বেশি ব্যস্ত ছিল। এটা পুরোপুরি সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ।
কেন্দ্র যে শুধু নিজেদের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তা নয়; বরং তারা গোটা দুনিয়াকে রক্ষা করার কৃতিত্ব নেওয়া শুরু করেছিল বলেও মন্তব্য করেন অমর্ত্য সেন।
তিনি বলেন, কেন্দ্রের অমনোযোগিতার কারণেই করোনা সমস্যা আরও বেড়েছে এবং গোটা দেশে রোগ ছড়িয়ে পড়েছে। ফলে শুধু দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যর্থ হয়েছে, তা নয়; বরং এই সময়ের মধ্যে দেশের অর্থনীতিও দুর্বল হয়েছে। এ সবকিছুর দায় সরকারকেই নিতে হবে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, করোনা সংক্রমণের দিক থেকে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন লাখের ওপরে করোনা শনাক্ত হচ্ছে।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
