তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে, দেশের মানুষের স্বাস্থ্য, উন্নয়ন-অগ্রগতি নিয়ে বিএনপি চিন্তিত নয়।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না। তাদের রাজনীতিকরা খালি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত। দেশের মানুষের স্বাস্থ্য, উন্নয়ন-অগ্রগতি নিয়ে তারা কোনোভাবে চিন্তা করে বলে মনে হয় না।
তিনি বলেন, বাংলাদেশ আজকের সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক এবং অর্থনৈতিক সূচকসহ সব সূচকেই পেছনে ফেলেছে। আমরা যখন স্বাধীন হই তখন পশ্চিম পাকিস্তান আমাদের তুলনায় ৭০ ভাগ ধনী ছিল। আজকে অনেক সূচকে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
তফাজ্জল হোসেন মানিক মিয়াকে স্মরণ করে ড. মাহমুদ বলেন, একটা সময় ছিল যখন পত্রিকা বলতে ইত্তেফাকসহ দু-একটি পত্রিকাকেই বোঝাত। তবে সেগুলোর মধ্যে ইত্তেফাক সবচেয়ে বেশি প্রমিনেন্ট ছিল। তখন মানুষের শোষণ, বঞ্চনার কথা তুলে ধরা এবং জনগণকে প্রতিবাদমুখর করার ক্ষেত্রে ইত্তেফাকের ভূমিকা ছিল অনবদ্য বলে উল্লেখ করেন তিনি।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
