কাতার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বে তাকে এ সম্মাননা প্রদান করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানিসহ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম ও সিন্ডিকেট কমিটির সদস্যরা।
সমাবর্তন অনুষ্ঠানে ১০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষা সমাপনকারী ৭৩৩ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান রাশিদ আল দিরহাম।
মুহাম্মদ আবু তালেবের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজীর উত্তর মাদার্শা গ্রামে। চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় তিনি পড়াশোনা করেন। এখানে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে কুল্লিয়া প্রথম বর্ষ (মিশকাত) পর্যন্ত দীর্ঘ ১০ বছর অধ্যয়ন করেন।
২০১১ সালে কাতারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক স্তরে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি উচ্চশিক্ষা অর্জনে কাতার যান। ২০১৪ সালে উচ্চমাধ্যমিক স্তরে প্রথম স্থান অধিকার করেন তিনি। ২০১৯ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিআহ ও ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফিকাহ ও উসুলে ফিকাহ বিভাগে অধ্যয়ন করছেন।
২০১৬ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। গত বছর পুনরায় ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সঙ্গে এ দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ আবু তালেব এর সাফল্যের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশি এই শিক্ষার্থী। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যোগাযোগ মাধ্যমে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
