বাংলাদেশের পথশিশুদের সহযোগিতা করতে ৪০ কিলোমিটার হেঁটে ১৪ হাজার ৫৩৫ পাউন্ড (বাংলাদেশি টাকায় ১৭ লাখ ৪৫ হাজার ২২৪ টাকা) অর্থ সংগ্রহ করেছে বাংলাদেশি বংশোদ্ভুত নয় বছর বয়সী হান্নাহ মিয়া।
ম্যানচেস্টারের বাসিন্দা হান্নাহ জানায়, রোজার সময় সে রাস্তার পথশিশুদের ভোগান্তি নিয়ে কয়েকটি ভিডিও দেখেছিল। তাতে তার মনে হয়েছে, আসলেই সে সৌভাগ্যবান, কারণ তার একটি পরিবার আছে ও বাড়ি আছে। এরপরই সে পথশিশুদের সাহায্য করার জন্য কিছু করবে বলে সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এক হাজার পাউন্ড অর্থ সংগ্রহ করে সাহায্য পাঠাবে। তবে, সবার অভূতপূর্ব সহযোগিতায় সে তার লক্ষ্যকে ছাড়িয়ে ১৪ হাজারেরও বেশি পাউন্ড সংগ্রহ করেছে।
হান্নার মা জুয়েল মিয়া বলেন, ‘সবাই অবিশ্বাস্য সমর্থন দেখিয়েছে। তারা সবাই একত্রিত হয়ে সাহায্য করেছে।’
হান্নার প্রত্যাশা, তার এই প্রচেষ্টা রাস্তায় পথশিশুরা প্রতিদিনের যে লড়াইয়ের মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলবে এবং যতটা সম্ভব পথশিশুদের উদ্ধার করবে।
জাতিসংঘের মতে, বাংলাদেশে আনুমানিক ছয় লাখ পথশিশু রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বজনরা পরিত্যাগ করার পর কিংবা পাচার হয়ে যাওয়ার পরে তাদেরকে রাস্তায় ঝুঁকিপূর্ণ ও মানবেতর জীবনযাপনের মুখোমুখি হয়।
হান্নাহ তার দাতব্য কাজের জন্য দ্য ওল্ডহ্যাম প্লেডজ হাই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও মরিসনস’স লিটল সানশাইন পুরস্কার পেয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
