কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে এবার পুরো মালয়েশিয়াজুড়ে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার নামে লকডাউন ঘোষণা করা হয়েছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে সোমবার এক বিবৃতিতে ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত এমসিও চালুর এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন।
প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় দফার সংক্রমণ প্রথম ও দ্বিতীয় দফার চেয়ে আরও বেশি ভয়ানক। সবকিছু চালু রেখে সামাজিক দূরত্ব বজায় রাখা এক রকম অসম্ভব। মানুষকে ঘরে থাকতে বাধ্য করা ছাড়া করোনা সংক্রমণ রোধ সম্ভব নয়।
নতুন এ ঘোষণা অনুযায়ী, অতি জরুরি প্রয়োজন ছাড়া জেলা বা আন্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিয়ে, অনুষ্ঠান এমনকি সরকারি কিংবা ব্যক্তিগত আয়োজনে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো ধরনের সেমিনার ও সভার অনুমতি দেওয়া হয়নি তবে স্বাস্থ্যবিধি মেনে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে।
ব্যক্তিগত গাড়িতে ৩ জনের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেক অফিসের ৩০ শতাংশ কর্মচারীকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থেকে মসজিদ কিংবা সুরাও’তে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া খেলাধুলা, শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
