রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার শ্বাসকষ্ট কিছুটা কমেছে। তার অক্সিজেন লেভেল ওঠানামা করছে। কিছুক্ষণ অক্সিজেন দিলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারছেন। এসব তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন।
শনিবার ( ৮ মে) এভারকেয়ার হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার অক্সিজেন স্যাচুরেশন আগের চেয়ে কিছুটা ভালো ছিলো। যেহেতু তার করোনা-সংক্রান্ত জটিলতা রয়েছে এবং তা সহজে যাচ্ছে না, সেক্ষেত্রে অনেকটা স্থিতিশীল আছেন বেগম জিয়া। তার বর্তমান শারীরিক অবস্থায় বিদেশে যাওয়া পুরোটাই নির্ভর করছে সরকারের অনুমতি ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন,সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ গমনের ক্ষেত্রে শর্ত শিথিলের সুযোগ আছে কিনা তা নিয়ে মতামত প্রদান শেষে রবিবার এ সংক্রান্ত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
মন্ত্রী বলেন, আজ যেহেতু ছুটির দিন। কর্মকর্তা-কর্মচারীরা নেই। তাই আমাদের মন্ত্রণালয় থেকে নথি পাঠানো সম্ভব হয়নি। আমার আইনি মতামতসহ রবিবার সকালে কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে।আবেদনের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় থেকে কী মতামত দেওয়া হয়েছে- জানতে চাইলে আনিসুল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি যাবে। কী মতামত দিয়েছি সেটা তারাই হয়ত জানাবেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
