কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সারা বিশ্বে করোনা আক্রান্তদের মৃত্যুর মিছিল। একের পর এক এই সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও কম না। তেমনি একজন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা কাতার কমিউনিটির পরিচিত মুখ আহমেদ আরিফ।
করোনা আক্রান্ত হয়ে গত রবিবার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ ২৩ দিন করোনার সাথে যুদ্ধ করে ৫৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন আহমেদ আরিফ।
মৃত্যুকালে স্ত্রী ৩ পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি কাতার বিএনপির সাবেক উপদেষ্টা ও সিলেট জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়া আহমেদ আরিফ কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতাকালীন ছাত্র ছিলেন। তার বাবা মাওলানা ফজলুর রহমান ওই কলেজ প্রতিষ্ঠাকালীন কয়েকজনের মধ্যে অন্যতম একজন সদস্য ছিলেন। কাতারে দীর্ঘ সময় ধরে সপরিবারে বসবাস করতেন তিনি। মঙ্গলবার বাদ আসর আবু হামুর কবরস্থান মসজিদে জানাজা শেষে আবু হামুর কবরস্থানে দাফন করা হয় তাকে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
