করোনায় আক্রান্ত হয়ে দেশ ও প্রবাসের খ্যাতনামা শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক-পেশাজীবী-সমাজ সংগঠকের যারা মারা গেছেন, তাদের আত্মার শান্তি এবং আক্রান্তদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হলো নিউইয়র্কে। উত্তর আমেরিকায় বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিকাশ ও লালনের অভিপ্রায়ে দীর্ঘদিন যাবত কর্মরত নিউইয়র্কভিত্তিক ‘শো টাইম মিউজিক’ শুক্রবার বিশেষ এ মাহফিলের আয়োজন করে উডসাইডে কুইন্স প্যালেস মিলনায়তনে। কমিউনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারিরা এতে অংশ নেন।
হোস্ট সংগঠনের সিইও আলমগীর খান আলম তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিপুল সাড়া দেওয়ায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও অভিবাসন সম্পর্কিত খ্যাতনামা অ্যাটর্নি মঈন চৌধুরী, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, কমিউনিটি বোর্ড মেম্বার শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব।বিশেষ মোনাজাতের আগে নাতে রসুল পরিবেশন করেন অ্যাটর্নি মঈন চৌধুরী এবং শাহ মাহবুব। মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা বশির আহমেদ।
মোনাজাতের পর অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, ফৌমার সিইও ও ডেমক্র্যাট ফাহাদ সোলায়মান, সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ ও বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ, বিএনপি নেতা ও কন্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, মাকসুদ এইচ চৌধুরী, শাহাদৎ হোসেন রাজু, এপেক্স ক্লাব অব বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্ণর এপেক্সিয়ান দিলীপ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ, কমিউনিটি লিডার ড. রফিক আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
