চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি ভারতের সঙ্গে মহামারি-প্রতিরোধী কার্যক্রম জোরদার ও সম্প্রতি ভারতে বেড়ে যাওয়া সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শান্তনা দিয়ে বার্তা পাঠিয়েছেন।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি করোনাভাইরাস প্রতিরোধে ভারতকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। চীনে উৎপাদিত মহামারিরোধী সরঞ্জাম দ্রুত ভারতে প্রবেশ করছে বলেও জানান তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দেয়া বার্তায় ওয়াং বলেন, ভারত এখন যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তার সঙ্গে চীনা পক্ষ সমব্যথী এবং ভারতকে আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
বার্তায় তিনি লেখেন, ‘করোনাভাইরাস মানবজাতির একটি সাধারণ শত্রু এবং এটি সম্মিলিতভাবে মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সমন্বয় প্রয়োজন। চীনা পক্ষ করোনা মোকাবিলায় ভারতের সরকার ও জনগণের লড়াইকে আন্তরিক সমর্থন জানায়।’
তিনি আরও বলেন, ‘ভারতের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা ও সাহায্য চীন দিয়ে যাবে। আমরা আশা করি ও বিশ্বাস করি যে, ভারতীয় সরকারের নেতৃত্বে ভারতের জনগণ দ্রুতই মহামারিকে জয় করতে সক্ষম হবে।’
চীনের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এই বার্তা এমন এক সময়ে এলো যখন লাদাখ নিয়ে দুটি দেশ এখনও পুরোপুরি সমঝোতায় আসতে পারেনি। গত বছর লাদাখ সীমান্তে সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা নিহত হন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
