করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের আরোপিত ‘ডু নট ট্র্যাভেল’র খড়্গ পড়েছে বাংলাদেশে। মার্কিনিদের অন্তত ১১৬টি দেশে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য যে তালিকা করা হয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ। যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ভ্রমণ নির্দেশিকার পূর্ণ হালনাগাদের তালিকা প্রকাশ করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশসহ প্রায় ১১৬টি দেশে ‘ভ্রমণ থেকে বিরত থাকুন’ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। কবে নাগাদ হালনাগাদ করা পূর্ণ তালিকা প্রকাশ করা হবে তা জানাতে রাজি হয়নি দেশটির মন্ত্রণালয়। গত সোমবার এ তালিকার কথা জানানো হয়েছিল।
ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা সরূপ এ তালিকা করা হয়। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, বিশ্বের ৮০ শতাংশ দেশই এ তালিকায় থাকবে। ওই তালিকায় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানি, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান, ফিনল্যান্ড, মিসর, বেলজিয়াম, তুরস্ক, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও স্পেনও আছে। এ দেশগুলোসহ আরও কিছু রাষ্ট্রকে করোনাভাইরাসের অতি উচ্চ সংক্রমণের দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নেপাল, চীন ও জাপানের মতো কয়েকটি দেশ তৃতীয় পর্যায়ের ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ তালিকায় রয়েছে। শ্রীলঙ্কা ও ভুটানকে যথাক্রমে দ্বিতীয় ও প্রথম পর্যায়ের ভ্রমণ সতর্কতার তালিকায় রাখা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে চলায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিককে ইউরোপের অধিকাংশ দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইউরোপ, চীন, ব্রাজিল, ইরান ও সাউথ আফ্রিকায় সম্প্রতি ভ্রমণ করেছেন, মার্কিন নাগরিক নন এমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওয়াশিংটন।
গত মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই ‘ডু নট ট্র্যাভেল’র তালিকায় ৩৪টি দেশ ছিল। করোনা সংক্রমণ বাজে পরিস্থিতি সৃষ্টি করায় এবার সেটি ১৫০টিরও বেশি দেশকে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে তারা।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
