সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিক বহনকারী একটি লরির সঙ্গে নির্মাণ কাজে ব্যবহৃত একটি টিপার ট্রাকের সংঘর্ষে তোফাজ্জল হোসেন (৩৩) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের পান-দ্বীপ এক্সপ্রেস ওয়ের দুর্ঘটনাটি ঘটে। সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স এ তথ্য নিশ্চিত করেছে।
তোফাজ্জল হোসেনের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়। সিঙ্গাপুরের স্ট্রেইটসটাইমস পত্রিকাকে পুলিশ জানিয়েছে, মারাত্মক আহতাবস্থায় তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত শ্রমিক বহনকারী লরিটির পেছনে মোট ১৭ জন অভিবাসী শ্রমিক ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং মৃত্যুর কারণে ৩৬ বছর বয়সী এক লরি ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে।
আহতদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া না গেলেও তারা সবাই ব্রাইট এশিয়া কনস্ট্রাকশন কম্পানিতে কাজ করেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এ ব্যাপারে সিঙ্গাপুর হাইকমিশনে যোগাযোগ করা হলে শ্রম কাউন্সেলর আতাউর রহমান বলেন, আমরা সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে বিস্তারিত খবর পেয়েছি এবং আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের কোনও প্রবাসী ভাইয়ের এমন নির্মম মৃত্যু আশা করিনা। সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি আমাদের মেইল পাঠালে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করে খুব দ্রুত সময়ের মধ্যে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবো।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
