করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।তাকে গুলশানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউ প্রস্তুতও রাখা হয়েছে।
বুধবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বিএনপি চেয়ারপারসনের বোন সেলিমা ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া রমজানের প্রথম দিন ইবাদতে কাটিয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। এইটুকু বলতে পারি যে, তার অবস্থা স্থিতিশীল, ভালো ইমপ্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।
সেলিমা ইসলাম বলেন, রমজান মাস বুঝতেই পারেন। এখন কোরআন তেলওয়াত, তাসবিহ তাহরিমা, দোয়া দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত।
ছোট ভাই শামীম এস্কেন্দারের বাসা থেকে খালেদার জন্য ইফতার পাঠানোর কথাও তিনি জানান।
এদিকে খালেদা জিয়ার রক্তে কোনো ঝুঁকি আছে কি না, জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পলের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডা. আল মামুন।
এর আগে বুধবার দুপুরে ডা. আল মামুন জানান, এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রাতে জরুরি মেডিকেল বোর্ড আহ্বান করা হয়েছে।
খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে গিয়েছিলেন। গত বছরের মার্চে সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেয়।এর পর থেকে তিনি গুলশানের বাসায় রয়েছেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
