অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা নতুন বছর বরণ উৎসব ‘নব আনন্দে জাগো’। সিডনির রকডেলের একটি স্থানীয় ফাংশন সেন্টারে গত শনিবার সন্ধ্যায় এ উৎসব আয়োজিত হয়। চলমান স্বাস্থ্যবিধির কারণে সীমিত আসন সংখ্যায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে উৎসব শুরু হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলা সাহিত্যের ফেসবুক গ্রুপ ‘পেন্সিল অস্ট্রেলিয়া’। অনুষ্ঠানে সবান্ধব সমবেত হন বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক পেন্সিল-এর অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সদস্যরা।
জয় কবীর ও সাকিনা আকতারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুরু হয়। অনন্য সাধারণ উপস্থাপনায় ছিলেন অনামিকা ধর, জেরীন আফরীন।
গুণী আবৃত্তিকারেরা শোনান স্বরচিত ও নির্বাচিত কবিতাসমূহ। স্বরচিত কবিতা পাঠ করেন মুনির বিশ্বাস, মালা ঘটক চক্রবর্তী এবং নির্মল চক্রবর্তী। আরিফুর রহমান, রিফাত মুর্শেদ, রুমানা চৌধুরী, শহিদুল আলম বাদল, মাসুদ পারভেজ, তাম্মী পারভেজ, ফয়জুন নাহার পলি আবৃত্তি করে শোনান পেন্সিলরদের। কবিতা আবৃত্তির পর তামিমা শাহরীন ও নিশাত সিদ্দিক নজরুল সংগীত পরিবেশন করেন।
রবীন্দ্র সংগীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ ঢালী, এনজেলিনা ঢালী ও মৌমিতা চৌধুরী। আধুনিক বাংলা গান করেন ডা নাজিয়া হক নিলুফার ইয়াসমিন ও শুভ্রা মুস্তারীন। মঞ্চ আলোকিত করে সিডনির অন্যতম পুরাতন ও স্বনামধন্য একটি ব্যান্ডদল ‘লাল-সবুজ’।
তবলায় ছিলেন বিজয় সাহা, ইলেকট্রিক ড্রামে নাহিদ আওলাদ হোসেন, গিটারে আত্তাবুর রহমান, কিবোর্ডে লুৎফা খালেদ। গানগুলোতে কণ্ঠ দেন সাব্বির বিন শহীদ, লুৎফা খালেদ, সৈয়দ হাসান উদ্দীন মাহদী, আত্তাবুর রহমান, সাব্বির বিন শহীদ।
নৃত্যের তালে তালে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতিকে পেন্সিলের মঞ্চ তুলে ধরেন অর্পিতা সোম চৌধুরীর দল। তার পরিচালনায় ও নির্দেশনায় অর্পিতার সাথে নৃত্য পরিবেশন করেন পড়শী, নীড়, সাফিনা, নীল, মেঘা, সারিকা, তিশা জেবিন, দেলোয়ারা খাতুন হেনা।
শেষ পর্বে গান শোনান সিডনির সংগীত অঙ্গনের সুপরিচিত সব শিল্পীরা। আধুনিক বাংলা গান গেয়ে শোনান তমালিকা তামান্না জয়া, পলাশ বসাক, নাহিদ কামাল রূপসা ও জিয়াউল ইসলাম তমাল।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
