প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করে দিন। মানুষের বাড়ি বাড়ি বোরকা পরে গিয়ে যদি জিজ্ঞেস করেন খালেদা জিয়াকে জেলে রাখবো নাকি ছেড়ে দেব। দেখবেন প্রতিটি মানুষ তাকে ছেড়ে দেওয়ার কথা বলবে। খালেদা জিয়াকে ছেড়ে দিলে আপনার বেহেস্তে যাওয়ার পথ সুগম হবে। খোদা আপনাকে সওয়াব দেবে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) এক দোয়া মাহফিল ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, প্রধান বিচারপতি বলেছেন করোনাভাইরাস সংক্রমণ রোধে কারাগারে রেখেই হাজতি আসামির জামিন শুনানি করতে হবে। আজকে খালেদা জিয়া তো জেলখানায়-ই উনি আক্রান্ত হয়েছেন। দেশের জনগণ মনে করে খালেদা জিয়া যদি সুস্থ হয়ে ফিরে আসে তাহলে গণতন্ত্র মুক্তি পাবে। আজকে দেশবাসী তার দিকে তাকিয়ে আছে। আপনার (শেখ হাসিনা) উচিত হবে রাজনৈতিক একজন ব্যক্তিকে তার নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাকে মুক্ত করে দেওয়া।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
