রক্ত জমাট বাঁধার ঘটনায় জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন ব্যবহার আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলো।
মঙ্গলবার রয়টার্স জানায়, জনসনের টিকা নেওয়ার পর ছয়জন নারীর শরীরে রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়ার পর জরুরি ভিত্তিতে এটি ব্যবহার স্থগিত রাখার পরামর্শ দিয়েছে ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলো।
বুধবার এ বিষয়ে পর্যালোচনার জন্য একটি জরুরি বৈঠক ডেকেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়া ছয় নারীর বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে ও অপর এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিডিসি এবং মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, এখন পর্যন্ত রক্ত জমাট বাঁধার ঘটনাগুলো অত্যন্ত বিরল বলে ধারণা করা হচ্ছে।
গত ১২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে জনসন ও জনসন ভ্যাকসিনের ৬৮ লাখ ডোজ দেওয়া হয়েছে।
এর কয়েক দিন আগে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রকেরা রক্ত জমাট বাঁধার ঘটনা পর্যালোচনা করার কথা জানান। তারা বলেন, যুক্তরাষ্ট্রে চারজনের শরীরে ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়ার ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
