করোনা মহামারীর দুর্যোগময় এই মুহূর্তে সারা পৃথিবী যখন আতঙ্কে ঠিক সেই মুহূর্তে ‘ফুড ড্রাইভ’ নামক এক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি। এই কর্মসূচির আওতায় এসোসিয়েশন পক্ষ থেকে পবিত্র রমজান মাসে প্রবাসী বাঙালিদের মাঝে ইফতার বিতরণ এবং ফুড ভেলিভারি দিবে কানাডার ফুড ব্যাংকে।
ইতিমধ্যেই বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি প্রবাসী বাঙালিদের কাছ থেকে বিভিন্ন শুকনা খাবার এবং ইফতারের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছে। পুরো রমজান মাসে প্রতি শনিবার ও রবিবার বাংলাদেশ সেন্টারে অর্থ ও ফুড সংগ্রহ করা হবে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন জানান, আমরা সবাই যখন এক সংকটময় মুহুর্ত অতিক্রম করে চলেছি ঠিক সেই মুহূর্তে কানাডার ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাঙালিদের মাঝে ইফতার সামগ্রী তাদের ঘরে পৌঁছে দেয়া এবং কানাডিয়ান ফুড ব্যাংকে কানাডিয়ানদের মধ্যে শুকনো খাবার বিতরণের এক ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছি। যাতে করে রমজান মাসে প্রবাসী বাঙালিরা সুষ্ঠভাবে ঘরে বসে ইফতারি করতে পারে এবং আশ্রয়হীনদের কিছুটা হলেও খাদ্য সংকট দূর হয়। পুরো রমজান মাসব্যাপী এই কর্মসূচি চলবে। যে কেউ তার নিজ সাধ্যমত অর্থ অথবা শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করে শরিক হতে পারবেন।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, সেবামূলক এই কর্মসূচিতে ইতিমধ্যেই ক্যালগেরির প্রবাসী বাঙালিদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি, আশাকরি সবাই কমবেশি এই কর্মসূচিতে অংশ নেবেন। আমাদের উদ্দেশ্য সারাবিশ্বের ক্রান্তিকালের এই মুহূর্তে কিছুটা হলেও মানবসেবায় এগিয়ে আসা।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
