করোনাভাইরাসের কারণে সৌদি আরবের মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনার মসজিদে তারাবির নামাজ কমানো হয়েছে। দেশটির প্রধান এ দুটি মসজিদে তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সৌদিতে মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। এ সময়ে সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ দেশটির প্রধান দুই মসজিদে তারাবির নামাজ কমানো নির্দেশ দিয়েছেন।
গতকাল রোববার সৌদির সব মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মসজিদের ইমামদের উদ্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিগ্রামের মাধ্যমে নতুন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে দুই পবিত্র মসজিদে রমজান মাসে ওমরাহ এবং নামাজ আদায়ের জন্য অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে এবারের রমজানে ইতিকাফ এবং ইফতারের আয়োজনে নিষেধাজ্ঞা আনা হয়েছে। শুধুমাত্র ভ্যাকসিন নিয়েছেন এমন লোকজন ওই দুই মসজিদে ওমরাহ পালন এবং নামাজ আদায় করতে পারবেন।
সৌদি আরবের দুই প্রধান মসজিদের দায়িত্বে থাকা শেখ আব্দুর রহমান আল সুদাইস বলেন, ‘করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মসজিদের প্রেসিডেন্সি এবং ওমরাহ পালনকারীদের সেবায় নিয়োজিত অন্যান্য সংস্থা পূর্বসতর্কতা ও সুরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। সেগুলো কঠোরভাবে মেনে চলতে হবে। এ ছাড়া মসজিদুল হারামে এবার ইতিকাফ ও ইফতারের আয়োজন বাতিল করা হয়েছে।’
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
