অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশিসহ পাঁচজনকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমসহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের ছবি প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অ্যাক্ট ১৫৫ আওতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে বেশ কয়েকটি মামলা-মোকদ্দমার ক্ষেত্রে আদালতে বিচারের উদ্দেশ্যে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ।
তিন বাংলাদেশি হলেন-মোহাম্মদ আনিস (৩৮), পাসপোর্ট নম্বর: BR0486438, কাউসার হোসাইন মাঝি (২৯), পাসপোর্ট নম্বর: BK0865423 ও আলম (৪১), পাসপোর্ট নম্বর: BR0596186। এছাড়াও পাকিস্তানের নাগরিক ইমতিয়াজ খান ও ভারতের মোহাম্মদ বেচা সফির আলির নাম প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ডেপুটি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইমিগ্রেশন (টিপিপিআই) মোহাম্মদ ফয়জাল বিন বুসতামি, অপারেশন ডিভিশন, ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তর, পুত্রজায়ায় ০৩-৮৮৮০১৩৮/১৩৩০ এই নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
