৫৫ বছর বয়সী বাংলাদেশি শাহেদ আহমেদ আবুধাবির আল আইন এলাকায় থাকেন। একটি গ্যারেজের মালিক তিনি। ৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে র্যাফেল ড্র ‘বিগ টিকিট’–এ অংশ নিয়ে আসছেন তিনি। অবশেষে এত দিন পর তার কপাল খুললো। গতকাল শনিবার এই র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার এক কোটি দিরহাম জিতেছেন প্রবাসী এই বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকারও বেশি। খবর গালফ নিউজের।
শাহেদ আহমেদ বলেন, ‘আমি খুব খুশি। এই প্রথম আমি জিতেছি। টিকিটটি আমি নিজেই কিনেছি। এতে কারও অংশ নেই। আমাদের জীবনই পাল্টে যাবে।’
শাহেদ আহমেদ জানান, এই অর্থ দিয়ে তিনি দেশে থাকা তার স্ত্রী, তিন মেয়েকে নিজের কাছে নিয়ে আসতে চান। এ ছাড়া দেশে একটি বাড়ি করারও ইচ্ছা আছে তার। আবুধাবির ব্যবসা বড় করবেন, ছেলের পড়াশুনায় খরচ করবেন।
শাহেদ আহমেদের বাড়ি চট্টগ্রামে। ১৫ বছর বয়সে আবুধাবিতে পাড়ি জমান তিনি। প্রায় ৪০ বছর ধরে সেখানে আছেন। আবুধাবিতে তার সঙ্গে তার এক ছেলে (২৫) থাকেন।
শাহেদ আহমেদ বলেন, ‘গাড়ির গ্যারেজের আয় থেকে মাথার উপর একটি ছাদ আছে আমাদের। আমার বাচ্চাদের পড়াশোনা করাতেও সক্ষম হয়েছি। তবে এই অর্থ এখন আমাদের জীবন বদলে দেবে। আরও আরামদায়ক জীবন হবে।’ তিনি বলেন, ভাগ্য এক সময় ধরা দেবে এই আশাতেই বছরের পর বছর ধরে লটারির টিকিট কিনে গেছেন তিনি।
১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চালু হয় এই বিগ টিকিট রাফেল ড্র। এই রাফেল ড্রর মাধ্যমে ১০টি পুরস্কার দেওয়া হয়, দ্বিতীয় পুরস্কার ৫০ লাখ দিরহাম জিতেছেন বাহরাইন থেকে আসা ভারতীয় প্রবাসী রমণ মোহন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
