বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ও দুই পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী এতথ্য জানান।
করোনায় আক্রান্ত অপর দুজন হলেন- অমর একুশে বইমেলা সদস্য সচিব ও বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ড. জালাল আহমেদ ও গ্রন্থাগার বিভাগের পরিচালক ড. মো. হাসান কবীর।
অপরেশ কুমার বলেন, ‘শামসুজ্জামান খান স্স্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার-পাঁচদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জালাল আহমেদ ও হাসান কবীর বাসায় আইসোলেশনে থেকে চিকিসা নিচ্ছেন।’
এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীও কয়েক সপ্তাহ ধরে নানা অসুস্থতায় ভুগছেন। এ বিষয়ে অপরেশ কুমার বলেন, ‘মহাপরিচালকও অসুস্থ। তবে তিনি কোভিডে আক্রান্ত নন। তার হার্টে রিং পরানো হয়েছে। এছাড়া উনার অনেক জটিলতা আছে। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।’
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
