ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের দেশটির দুকুমের একটি সড়কে স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আরব সাগরে মাছ ধরে গাড়িতে করে ফিরছিলেন ১০ বাংলাদেশি শ্রমিক। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন তারা।
এতে নিহতরা হলেন মিনহাজ, মামুন, মো. ওমর ফারুক, মিলাদ ও রুবেল। তারা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তাদের বয়স ৩০ বছরের নিচে। লাশগুলো নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সারিকাইত ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির।
গাড়িতে থাকা অন্য ৩ আরোহী গুরুতর আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন এক ওমান প্রবাসী। আহতদের ৩ জনের মধ্যে দুজনের বাড়ি সন্দ্বীপ। তাদের নাম মহিউদ্দিন ও ইসমাইল। বাকি ১ জন ফেনীর। কিন্তু আশঙ্কাজনক ২ জনের নাম জানা যায়নি।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
