আলিপে, কিউকিউ ওয়ালেট এবং উইচ্যাট পে’সহ চীনের মোট আটটি লেনদেনের অ্যাপ নিষিদ্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪৫ দিনের ভেতর কার্যকর হওয়া এই আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অ্যাপগুলো হুমকি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হতে পারে বলে আদেশে শঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, নিষিদ্ধের তালিকায় বাকি অ্যাপগুলোর মধ্যে রয়েছে টেনসেন্ট কিউকিউ, ক্যামস্ক্যানার, শেয়ারইট, ভিমেট, ডব্লিউপিএস অফিস।
মার্কিন প্রশাসন বলছে, এই অ্যাপগুলো যে তথ্য সংগ্রহ করে সেসব চীনা সরকারের সঙ্গে শেয়ার করে থাকতে পারে।
গত নির্বাচনে হেরে যাওয়া ট্রাম্প অফিস ছাড়ার আগে নানা ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন। প্রেসিডেন্ট হিসেবে তার হাতে আর মাত্র ১৬দিন সময় আছে। এই দিনগুলোতে তিনি কী করেন, সেটি নিয়ে মার্কিন মুলুকে নানা আলোচনা চলছে। নতুন বছরের পার্টি ফেলে ফ্লোরিডা থেকে রহস্যময়ভাবে আগেভাগে অফিসে ফিরেছেন।
ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন আর বাইডেনের জয় ‘প্রতারণার মাধ্যমে এসেছে’ বলে কোনও প্রমাণ ছাড়াই অভিযোগ করছেন।
সব ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন জো বাইডেন।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
