জনগণ গণতন্ত্রহীনতা ও বিচারহীনতায় ভুগছে মন্তব্য করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বর্তমান সরকারের পরিণতি হবে আইয়ুব খান, এরশাদের মতো স্বৈরশাসকদের মতো।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গত বছরের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা করে। ওই ঘটনার এক বছর পূর্তিতে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ‘বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল’ কর্মসূচিতে বক্তব্য দেন তিনি।
নুর বলেন, জনগণ গণতন্ত্রহীনতা ও বিচারহীনতায় ভুগছে। দীর্ঘ ১২ বছরে দমন-পীড়ন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে নোংরা দলীয়করণের মাধ্যমে দেশে একটি একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চাইছে।
তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনতা একদলীয় শাসনব্যবস্থা কায়েম হতে দেবে না। ইতিহাস থেকে শিক্ষা না নিলে বর্তমান সরকারের পরিণতি হবে আইয়ুব খান, এরশাদের মতো স্বৈরশাসকদের মতোই। চতুর্দিক থেকে জনগণ ফুঁসে উঠছে।
এর আগে ‘দেশে সাংবাদিক হত্যা, বুয়েটে আবরার হত্যা, কুমিল্লায় তনু হত্যা, কক্সবাজারে মেজর সিনহা হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে’ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
