ফাইজারের পর এবার করোনার আরেকটি ভ্যাকসিন মডার্না অনুমোদন পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। বিশেষভাবে ছাড়পত্র পেতে মার্কিন বিশেষজ্ঞ প্যানেল এ সুপারিশ করেছে। বিশেষজ্ঞদের সুপারিশের ফলে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) শিগগির টিকাটিকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিতে পারে।
ফাইজার উৎপাদিত করোনার মতোই এ টিকাটি জরুরি ব্যবহারের জন্য এফডিএ তাদের পরবর্তী সভাতে অনুমোদনের পাওয়ার কথা রয়েছে। মডার্না ভ্যাকসিনটিও ফাইজার টিকার মতো দুই ডোজ গ্রহণ করতে হবে। জরুরি অনুমোদনের পর দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ টিকা গ্রহণের জন্য নাগরিকদের নিজের কোনো অর্থ ব্যয় করতে হবে না। করোনার টিকার সব ব্যয় ফেডারেল সরকার বহন করবে বলে জানা গেছে।
কোভিড ঊনিশ রোধে মডার্নার টিকা ৯৪ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মডার্না এবং এনআইএডি যৌথভাবে এ ভ্যাকসিন উৎপাদনের জন্য মার্কিন সরকারের আড়াই বিলিয়ন ডলারের তহবিল সহযোগিতা পেয়েছিল। মার্কিন সরকার মডার্না ভ্যাকসিনের ২০০ মিলিয়ন ডোজ আগাম কিনে ফেলেছে। আরও ৩ কোটি ডোজ কেনার কথা রয়েছে মার্কিন ফেডারেল সরকারের।
এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে প্রবল তুষারপাত। কনকনে ঠাণ্ডায় অতিমাত্রায় বাড়ছে করোনার প্রকোপ। সে সঙ্গে দেখা দিয়েছে শীতজনিত নানা রোগের প্রকোপ। এ অবস্থায় মডার্নার ভ্যাকসিন জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অনুমোদনে তোড়জোড় শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মডার্নার টিকা ফাইজারের টিকা থেকে অন্তত দুটি ক্ষেত্রে সুবিধা দেবে। মডার্নার টিকা সংরক্ষণ বা সরবরাহের জন্য চরম শীতল অবস্থা বজায় রাখতে হয় না। যার কারণে টিকা প্রয়োগে অনেকটা সুবিধা হবে মনে করছেন চিকিৎসকরা।
ফাইজারের টিকার মতো মডার্নার টিকা নেওয়ার পর মৃদু পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানানো হয়েছে। মারাত্মক অ্যালার্জি আছে এবং বিশেষ শারীরিক অবস্থায় চিকিৎসকরা টিকা দেওয়ার আগে বিবেচনা করে পরামর্শ দিচ্ছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
