চাঁদ থেকে পাথর ও ‘মাটি’ নিয়ে পৃথিবীতে ফিরেছে চীনের ‘চ্যাং’ই-৫’ মিশন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ‘চ্যাং’ই-৫’ মিশনের একটি ক্যাপসুল মঙ্গোলিয়ায় অবতরণ করে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত নভেম্বরের শেষ দিকে চ্যাং’ই-৫ চাঁদের উদ্দেশে পৃথিবী থেকে রওনা হয়েছিল। এরপর গত ১ ডিসেম্বর চীনের স্থানীয় সময় রাত ১১টার পর চন্দ্রযানটি চাঁদের পূর্বনির্ধারিত স্থানে অবতরণ করে। অবতরণের পর সেখানকার কয়েকটি ছবিও পাঠিয়েছিল। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ‘চ্যাং’ই-৫ চাঁদ থেকে নমুনা সংগ্রহ করেছে।’
গত ২৪ নভেম্বর চীনের হাইনান প্রদেশ থেকে আট দশমিক দুই টন ওজনের চীনা মহাকাশযান চ্যাং’ই-৫ পৃথিবী থেকে যাত্রা করে চাঁদের উদ্দেশে। ১১২ ঘণ্টা উড্ডয়নের পর চন্দ্রযানটি গত ২৮ নভেম্বর চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এরপর গত ১ ডিসেম্বর অবতরণ করে চন্দ্রপৃষ্ঠে।
এর আগে ২০১৯ এবং ২০১৩ সালে চীনের আরো দুটি মহাকাশযান চাঁদে প্রথমবারের মতো অবতরণ করেছিল।
যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ও সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা চন্দ্রাভিযানের ৪০ বছরের বেশি সময় পর তৃতীয় কোনো দেশ হিসেবে চীন চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরল।
চাঁদ থেকে আনা নমুনাগুলো পৃথিবীর এই একমাত্র উপগ্রহটির ভূতাত্ত্বিক গঠন ও পুরোনো ইতিহাস সম্পর্কে জানতে বিজ্ঞানীদের সামনে নতুন দুয়ার উন্মোচিত করবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গোলিয়ায় ‘চ্যাং’ই-৫’-এর ক্যাপসুলটি অবতরণের পর দ্রুত সেখানে পোঁছায় উদ্ধারে সাহায্যকারী দল। এর আগে ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে ক্যাপসুলটির অবস্থান চিহ্নিত করা হয়।
সফল এই চন্দ্রাভিযানকে চীন মহাকাশে তাদের ক্রমবর্ধমান সক্ষমতার আরেকটি উদাহরণ হিসেবে দেখবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
