টিকা প্রয়োগের তোড়জোড়ের মধ্যেই যুক্তরাষ্ট্রে রুদ্ররূপ ধারণ করেছে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রায় ২ লাখ সংক্রমিত এবং তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময় বুধবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ২ হাজার ৯৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১ লাখ ৯৯ হাজার ৮৭৫ জন।
যুক্তরাষ্ট্রে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৭১ লাখ ৪৪ হাজার। এখন পর্যন্ত মারা গেছে প্রায় তিন লাখ ১১ হাজার।
করোনার লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র আরও একটি টিকার অনুমোদন দিতে যাচ্ছে। ফাইজার-বায়োনটেকের টিকা প্রয়োগ শুরুর একদিন পর মডার্নার করোনা টিকা অনুমোদনের ঘোষণা দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের বড় ধরনের প্রভাব পড়েছে লাতিন আমেরিকা ও ইউরোপের দেশগুলোতেও। এসব দেশে সংক্রমণ এবং মৃত্যু দু’টিই বেড়েছে।
ব্রাজিলে ২৪ ঘণ্টায় প্রায় ৪৫ হাজার সংক্রমিত এবং ৯০৯ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে ১৫ হাজার সংক্রমণের পাশাপাশি সাড়ে আটশ’র মতো মানুষ মারা গেছে। জার্মানিতে ২১ হাজারের বেশি শনাক্ত এবং আটশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ৫ লাখ ৮৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ১২ হাজার ৬৩৫ জন। করোনার বৈশ্বিক সংক্রমণ সাত কোটি ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে ১৬ লাখ ৪১ হাজার ৪৪০ জন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
