বিজয়ের মাসে মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার বিজয় বহর ইউএসএ’র তত্ত্বাবধানে স্হানীয় লস এঞ্জেলেসের স্যাটো রিক্রিয়েশনের আসে পাশে দুস্থদের মাঝে হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, বেবিওয়াইপ, টয়লেট টিসু এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কভিড ১৯’র কারণে অসহায়দের পাশে থেকে কাজ করার মানবিক চিন্তায় বিজয় বহরের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসাবে এ কর্মসূচী পরিচালিত হয়।
বিশ্বব্যাপি মহামারির কারণে কর্মসূচীকে প্রশাসনের নির্দেশ ক্রমে স্বল্প সংখকের উপস্হিতিতে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্বাস্হ্য বিধি মেনে সফল ও সুন্দর ভাবে সম্পন্ন করা হয়। এ জন্য বাংলার বিজয় বহরের পক্ষ থেকে উপস্হিত সকলকে ধন্যবাদ জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে করনায় মৃতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সকলকে সতর্কতার সাথে স্বাস্হ্য বিধি মেনে চলার আহ্ববান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে এ ধরণের কর্মসূচী অব্যাহত রাখার আশা ব্যাক্ত করা হয়েছে। বাংলাদেশী কমিউনিটিসহ যদি কারো কোন সাহায্যের প্রয়োজন দেখা দেয় তবে বিজয় বহর ইউএসএ এর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজয় বহর তাদের সামর্থ নিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
কর্মসূচীর প্রথমেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল রাজনৈতিক নেতা, মা বোনদের ত্যাগ এবং রনাঙ্গনের বীর সেনানী সহ সকলের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে দোয়া করা হয়।
কর্মসূচীতে আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্হিত ছিলেন, নির্বাচিত নেবারহুড কাউন্সিলার এ্যানা জাসটিস (ট্রেজারার), এলিসা আভালোস (প্রসিডেন্ট), ড্যানিয়েল ভেনেনসিয়া (আউটরীচ চ্যেয়ার)। বাংলার বিজয়বহর এর কর্মকর্তাদের মধ্যে উপস্হিত ছিলেন- প্রেসিডেন্ট ড: জয়নুল আবেদীন, আহ্ববায়ক মিখাইল খান রাসেল, চেয়ারম্যান আব্দুল বাছেত, কোচেয়ারম্যান এম ওয়াহিদ রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক এলেন ইলিয়াস খান ও মনিরুজ্জামান মনির।
করোনার কারণে উপস্হিতির সীমাবদ্ধতা থাকায় অনুস্ঠানে না থেকেও সার্বক্ষনিক সমন্বয় রেখে সহযোগিতা করেছেন সাবেক চেয়ারম্যান সাঈদ কুতুবী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মুজিব সিদ্দিকী, মিঠুন চৌধুরী, সুমন বড়ুয়া সহ আরো অনেকে।
দ্বিতীয় বারের মত প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদিন জানান যে, বাংলার বিজয় বহরের নব নির্বাচিত কমিটির সিদ্ধান্তে বাংলার বিজয় বহর আগামী বছর প্রথমবারের মত ফোবানায় সদস্য পদ গ্রহণ করবে।
উল্লেখ্য, ড. জয়নুল আবেদিন ১৯৯৭ সালে প্রথম লস এঞ্জেলেসে ফোবানা এনেছেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
