মুজিব বর্ষের বিদায় লগ্নে লালনের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ায় দুষ্করতীকারীদের দ্বারা মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, নিপীড়িত দুঃখী মানুষের কণ্ঠস্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ।
বিজ্ঞপ্তিতে তারা জানায়, এ আঘাত স্বাধীনতার চেতনা ও অনুভূতির উপর চরম আঘাত।
সংগঠনের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালিদের মত যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগও এই দুষ্কর্মে ক্ষুব্ধ এবং মর্মাহত। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী খুনী চক্রের এই হীন কার্যের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। বঙ্গবন্ধুর উপর হামলা মানে বাংলাদেশের স্বাধীনতার উপর হামলা। মৌলবাদী স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফলন কোনো ভাবেই মেনে নেওয়া হবে না।
তারা জানান, দেশের উন্নয়ন অগ্রগতি ও স্থিতিশীলতা ধরে রাখার স্বার্থে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ প্রবাসে তাদের ভূমিকা যথাযথ পালনের প্রত্যয় ব্যক্ত করে। ধর্মনিরপেক্ষ স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির রুখে দিতে ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
