তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে মৌলবাদী অপশক্তি মাঝেমধ্যে যে ফণা তোলার অপচেষ্টা করে, তার পেছনে দল বিশেষের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে। কোনওভাবেই এদের ফণা তুলতে দেওয়া যাবে না।
সোমবার (৭ ডিসেম্বর) অপরাহ্ণে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকরা কোনও কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ভাস্কর্যবিরোধী তৎপরতার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এই সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি দেশে ঘাপটি মেরে থাকে, সময়ে সময়ে ফণা তোলার চেষ্টা করে। কোনওভাবেই এদেরকে ফণা তুলতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, এই অপশক্তিকে পরাভূত করেই বাংলাদেশ রচিত হয়েছে।
তিনি বলেন, এই মৌলবাদী অপশক্তি, যারা দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চায়, এরা ফণা তোলার চেষ্টা করতে পারতো না যদি না তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করা না হতো। একটি দল, একটি গোষ্ঠী তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দেয় বলে অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ।
এসময় ভাস্কর্যবিরোধী অপতৎপরতাকারীদের আইনের আওতায় আনার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মামলা হওয়ার অর্থই আইনের আওতায় আসা। মামলা হয়েছে এবং সেই মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিও নিতে হয়েছে।
ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরকে বিএনপি আত্মঘাতী বলেছে এই প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সমগ্র দেশের মানুষ এবং রোহিঙ্গারা এই স্থানান্তরকে স্বাগত জানিয়েছে। যে সমস্ত রোহিঙ্গা সেখানে গেছে তারা অত্যন্ত খুশি হয়ে বলেছে, তারা দেশে ফেরত না যাওয়া পর্যন্ত সেখানেই থাকতে চায়। এখন বিএনপির এই বক্তব্যে মনে হয়, রোহিঙ্গারা ভালো থাকুক তা তারা চায় না। বিএনপি আসলে চায়, রোহিঙ্গা ইস্যুটা টিকে থাকুক। আর বিএনপি যে সময়ে সময়ে এই নিয়ে কথা বলে, বিএনপির আমলে যে রোহিঙ্গারা এসেছিল তারা এখনও বাংলাদেশে আছে। তাদেরকে সেই দিকে একটু দৃষ্টিপাত করার আহ্বান জানাই।
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি দৈনিক জনকণ্ঠের কাওসার রহমানের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দৈনিক বর্তমানের মোতাহার হোসেন, ইত্তেফাকের মুন্না রায়হান, জাগো নিউজের ইসমাঈল হোসাইন, খোলা কাগজের শাহাদাত স্বপন, বাংলা নিউজের গৌতম চন্দ্র ঘোষ, এবিনিউজ২৪.কম এর তরিকুল ইসলাম সুমন, চ্যানেল আইয়ের মোরছালীন বাবলা, আমাদের সময়ের ইউসুফ আরেফিন ও যমুনা টিভির আলমগীর স্বপন।
More Stories
ফ্যামিলি কার্ড ও খাল খননের নামে সংস্কার ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: দুই এমপির অভিযোগ
গণভোটের জনরায়কে উপেক্ষা করে সংস্কারকে ভুলিয়ে দিতে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি সামনে নিয়ে আসা হয়েছে বলে সরকারী দলের...
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতা ও মনোযোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন...
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সংসদে বললেন জামায়াত আমির
স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম হলেও পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...
আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: পার্থ
গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হলে তরুণ প্রজন্মকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক বলয়ে সীমাবদ্ধ হওয়া চলবে না উল্লেখ করে ভোলা-১ আসনের সংসদ...
প্রধান নির্বাচন কমিশনার শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার...
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
