৩৪ হাজারের বেশি মানুষের স্বাক্ষরে করা এক পিটিশনের পরিপ্রেক্ষিতে ওম্যান (নারী) শব্দের সংজ্ঞা পরিবর্তন করেছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি।
ওম্যান শব্দের সংজ্ঞায় ইংরেজি প্রতিশব্দে বেশ কিছু যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ছিল। এ বিষয়ে গত বছর মারিয়া বিট্রিস জিওভানার্দি নামের এক নারী অনলাইন পিটিশন চালু করেন। পিটিশনে অক্সফোর্ড ডিকশনারির ‘ওম্যান’ সংজ্ঞা-প্রতিশব্দে ব্যবহৃত আপত্তিকর শব্দ বাদ দেওয়ার দাবি তোলা হয়।
সমালোচনার মুখে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ডিকশনারির ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে পরিবর্তন এনেছে।
ব্যাপক পর্যালোচনার পর এই পরিবর্তন বাস্তবায়ন করা হয়েছে বলে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এক মুখপাত্র জানিয়েছেন।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির হালনাগাদ সংজ্ঞায় বলা হয়েছে, ‘ওম্যান’ বা একজন নারী একজনের স্ত্রী, বান্ধবী বা নারী প্রেমিকা হতে পারে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
