কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন আজ সকালে বাংলাদেশ দূতাবাসে মোহাম্মদ ইয়াছিনকে তার ভালো কাজের স্বীকৃতিস্বরুপ দূতাবাসের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করে সম্মান জানান।
রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে মোহাম্মদ ইয়াসিন জানান, মানুষ হিসেবে দায়িত্ব বোধের জায়গা থেকে তিনি অসহায় লোকটিকে সহায়তা করেছেন; তিনি কোন পুরস্কার বা স্বীকৃতির আশায় এ কাজটি করেননি। পারিবারিক পরিমণ্ডলে বাবা-মার কাছ থেকেই তিনি এ শিক্ষা পেয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ইয়াছিন কাতারের রাস্তায় অসহায় এক ব্যক্তিকে রাস্তা পারাপারে সহায়তা করে দেশটির সর্বমহলে প্রশংসিত হন। হুইল চেয়ারে বসা ভদ্রলোক যখন ব্যস্ত রাস্তা পার হতে পারছিলেন না, তখন মোহাম্মদ ইয়াছিন তার বাইক থামিয়ে নিজে হুইল চেয়ার ঠেলে অসহায় ব্যক্তিটিকে নিরাপদে রাস্তা পার করে দেন। এই দৃশ্যটি এক পথচারী তার ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কাতার কর্তৃপক্ষ মোহাম্মদ ইয়াছিনকে তার কর্তব্যপরায়ণতা ও মানবিকতাবোধের জন্য পুরস্কৃত করে।
রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এই মানবিক ঘটনার দৃষ্টান্ত অনুসরণ করে ভালো কাজের মাধ্যমে কাতারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য প্রবাসী বাংলাদেশিদের উদাত্ত আহ্বান জানান।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
