হৃদরোগে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘উনার হার্ট অ্যাটাক হয়েছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে।’
অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, ‘হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা হচ্ছে। তার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ড বৈঠক করবে।’
জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে ওঠার পরপরই বুকে ব্যথা অনুভব হলে রিজভীকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাবেএইডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এদিকে, রুহুল কবির রিজভীর অসুস্থতার খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেল সাড়ে ৩টায় ল্যাবএইড হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। রুহুল কবির রিজভীর স্ত্রী আঞ্জুমানারা বেগমের সঙ্গেও মহাসচিব কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসকদের সাথে কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন।’
এ সময় বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ওয়ারেস আালী মামুনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
