জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ট কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৬তম জন্মদিন পালন করলো ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ।
১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জম্মগ্রহণ করেন শেখ রেহানা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। সে সময় শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মস্থল জার্মানিতে বড় বোনের সঙ্গে ছিলেন শেখ রেহানা। পরবর্তীতে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন দুই বোন। শেখ রেহানা পরে পরিবার নিয়ে লন্ডনে বসবাস শুরু করেন। অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন ছেলেমেয়ে। তাদের বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন এমপি।
শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন কিন্তু শেখ রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়ে বড় বোন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বিক্ষনিক সহযোগিতা করে যাচ্ছেন। শেখ রেহানা আওয়ামী লীগ মহলে ‘ছোট আপা’ হিসেবে পরিচিত।
ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ আয়োজিত জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয় কেক কাটার মধ্য দিয়ে। এতে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ ও লস এঞ্জেলেস মহানগর আওয়ামীলীগ নেত্রীবৃন্দ। এদের মধ্যে স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. রবি আলম, সাংগাঠনিক সম্পাদক- টি জাহান কাজল, আলী আহম্মেদ ফারিস, সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহম্মেদ, উপদেষ্টা ফিরোজ আলম, সোহেল রহমান বাদল, আব্দুল গনি, মোস্তফা জামান, পনির চৌধুরী, অসিতি বড়ুয়া, মহানগর আওয়ামী লীগের মাহাতাব উদ্দিন টীপু প্রমুখ উপস্থিত ছিলেন।
যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ আলম, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
