নোভাস্কশিয়ার রাজধানী হ্যালিফ্যাক্সের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ এহসান। ডিস্ট্রিক্ট টেন কাউন্সিলর হিসেবে ভোট পেতে ভোটারদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন এই প্রার্থী। আয়োজন করছেন নানা ধরনের সভার।
আগামী ১৭ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ৬ থেকে ১৪ অক্টোবর হবে ই-ভোটিং। হ্যালিফ্যাক্সের মোট ১৬টি ডিস্ট্রিক্টে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মোহাম্মদ এহসান আগামী শনিবার বিকেল চারটা হতে পাঁচটা পর্যন্ত মুখোমুখি হচ্ছেন তার নির্বাচনী এলাকার ভোটারদের। হালিফ্যাক্সের ফেয়ারভিউ এলাকার ইথিওপিয়ান ক্যাফেতে আয়োজিত বিশেষ সভায় হ্যালিফ্যাক্স এর ডিস্ট্রিক্ট টেন এর ভোটারসহ স্থানীয় সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এই অনুষ্ঠানের প্রধান আলোচক থাকবেন হালিফ্যাক্সের কাউন্সিলার পদপ্রার্থী মোহাম্মদ এহসান। ভোটাররা মোহাম্মদ এহসানকে তার আগামীর পরিকল্পনা, নির্বাচনী প্লাটফর্ম ও হ্যালিফ্যাক্স ডিস্ট্রিক টেন এর সমস্যা ও সম্ভাবনার বিষয়ে যে কোনো মতামত ও প্রশ্ন উত্থাপন করতে পারবেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
