‘বিশ্বজুড়ে ভ্রাতৃত্বের সেতুবন্ধন’ স্লোগানে বিশ্বের আরও ১৮টি দেশের মত যুক্তরাষ্ট্রেও গঠিত হলো ‘দাগনভূঞা প্রবাসী ফোরাম’। দলমতের ঊর্ধ্বে থেকে দেশ ও প্রবাসীদের সার্বিক কল্যাণের জন্য নবগঠিত এই ফোরাম গঠন করা হয়।
এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি পার্টি হলে ফেনী জেলার দাগনভূঞা প্রবাসীদের এক মিলন মেলা বসেছিল। সে সময় এই সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক শহীদুল্লাহ কাইসার বলেন, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়াসহ ১৮টি দেশে ইতোমধ্যেই এই ফোরামের শাখা গঠিত হয়েছে। এর কার্যক্রম সর্বত্র বিস্তৃত হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
করোনা মহামারিতে বিপর্যস্ত ফেনীর দাগনভূঞা উপজেলা বাসীর পাশেও দাঁড়িয়েছে এই ফোরাম। প্রবাস থেকে বিপুল অর্থসংগ্রহ করে তা দিয়ে অভাবী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হয়েছেন সমাজ-সংগঠক শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক হচ্ছেন মো. শামসউদ্দিন। এ দু’জনসহ ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অভিষেকও সম্পন্ন হয় একইসাথে।
এতে সভাপতিত্ব করেন শহীদুল্লাহ কাইসার এবং প্রধান অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সেক্রেটারি জাহিদ মিন্টু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির শিক্ষা সম্পাদক আহসান হাবী এবং বাংলাদেশের কাজী সমিতির মহাসচিব মোহাম্মদ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মিন্টু বলেন, নীতি-নৈতিকতা অটুট রেখে কাজ করতে হবে দাগনভূঞাবাসীকে ঐক্যবদ্ধ রাখতে। ঐক্যের বন্ধন অটুট রাখতে পারলেই এই ফোরামের সার্থকতা আসবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
