বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে যোগদান করেন। এর আগে জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে নির্বাচিত হন অধ্যাপক শামসুজ্জামান খান। কিন্তু পরবর্তীতে তিনি বাংলা একাডেমিতে সভাপতি হিসেবে যোগদান করেন। এজন্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
জাতীয় জাদুঘরের নবনিযুক্ত বোর্ড অব ট্রাস্টিজের সভাপতির মেয়াদ তার কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে।
প্রসঙ্গত, জাতীয় জাদুঘর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য রয়েছে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রযত্নবোর্ড। বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাদেশ ১৯৮৩-এর ৬নং ধারার ক্ষমতা বলে এই বোর্ড গঠন করা হয়। গত ২৯ আগস্ট ২০১৯ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের পুনর্গঠন করেছে।
More Stories
বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৯ মার্চ) সিআইডির...
এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা: ঢাকা দক্ষিণে লড়বেন আসিফ, উত্তরের প্রার্থী আদীব
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক...
সংবিধান সংস্কারের আলোচনা প্রশ্নে উত্তপ্ত সংসদ
‘সংবিধান সংস্কার পরিষদ’-এর অধিবেশন আহ্বান এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি ঘিরে আজ উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সংসদের মুলতবি...
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: সংসদে নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। রোববার (২৯ মার্চ)...
সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের...
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ মার্চ) সন্ধ্যা...
