মালদ্বীপ থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান কুমিল্লার দাউদকান্দির মাইনুদ্দিন মিয়াজি মাইনুল। স্বজনরা যেখানে তাকে কাছে পেয়ে খুশি হবেন সেখানে বিমানবন্দরে তাকে নিয়ে মারামারিতে লিপ্ত হন তার দুই স্ত্রী। এবার সালিশী বৈঠকে দ্বিতীয় স্ত্রীকে বেছে নিলেন মাইনুল, প্রথম স্ত্রীকে দেবেন তালাক।
গতকাল সোমবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদের কার্যালয়ে টানা তিন ঘণ্টার সালিসি বৈঠকে প্রথম স্ত্রী সানজিদাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে সংসার করার কথা জানান মাইনুদ্দিন।
এর আগে গত মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী মাইনুলকে নিয়ে তার দুই স্ত্রীর মধ্যে টানাহেঁচড়া ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে বিমান বন্দরে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিমানবন্দর থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানা পুলিশ তাদেরকে স্থানীয় ও পারিবারিকভাবে সমাধানের জন্য মুচলেকা নিয়ে পরিবারের লোকজনের জিন্মায় তাদের হস্তান্তর করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
মাইনুল দেশে ফেরার এক সপ্তাহ পর গতকাল সোমবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদের কার্যালয়ে টানা ৩ ঘণ্টাব্যাপী চলে সালিশী বৈঠক। এতে প্রথম স্ত্রী সানজিদাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে সংসার করার কথা জনান মালদ্বীপ প্রবাসী মাইনুদ্দিন মিয়াজি। অবশেষে স্বামীকে নিয়ে দুই স্ত্রীর দ্বন্দ্বের অবসান হলো সালিশী বৈঠকে।
সালিশের সিদ্ধান্ত মোতাবেক প্রথম স্ত্রীর ঘরের সন্তানকে ভরণপোষণ বাবদ প্রতি মাসে ২ হাজার টাকা ও ৫ শতক জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত উভয় পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে প্রচলিত আইন মোতাবেক এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জনান চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন।
সালিসি বৈঠকে উপস্থিত ছিলেন-কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সভাপতি শিরিন সুলতানা, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন, যুবলীগ নেতা কামরুল হাসান প্রমুখ।
More Stories
আ. লীগের ৪৮ শতাংশ ভোট বিএনপিতে, জামায়াত পাবে ২৯.৯: জরিপ
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দেবে ৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থক, আর জামায়াতকে ভোট দেবে ২৯ দশমিক ৯ শতাংশ।...
গুপ্তরা ফের ষড়যন্ত্র শুরু করেছে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই...
বাংলাদেশের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান
যুক্তরাজ্যের প্রভাবশালী সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে...
জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয়ে অগ্রাধিকার
জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...
প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিনাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের সমালোচনা করে বলেছেন, আপনারা যদি বাংলাদেশ জনগণের বিরুদ্ধে যান তবে...
আমরা সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই: ডা. জুবাইদা রহমান
বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা, জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা...
