ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তার বুকে সংক্রমণ ধরা পড়েছে। দিল্লির সেনা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে সেনা হাসাপাতালে চিকিৎসাধীন প্রণব। একসপ্তাহ আগে সামান্য উন্নতি হওয়ার কথা টুইট করে জানিয়েছিলেন তার পুত্র অভিজিৎ মুখার্জি।
হাসপাতাল আজ বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। তিনি এখন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তাকে পর্যবেক্ষণে রাখতে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।
এই পরিবেশে বাবাকে স্মরণ করে পুরনো স্বাধীনতা দিবস উদযাপনের ছবি সামনে আনলেন প্রণবকন্যা। সেই ছবি পোস্ট করে শর্মিষ্ঠা মুখার্জি লেখেন, ছোটবেলায় আমার বাবা এবং কাকা পৈতৃক বাড়িতে প্রতি বছর পতাকা উত্তোলন করতেন। শুধু এ বছর তার অন্যথা হলো। আশা করব পরেরবার বাবা স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করবেন।
এদিকে, শুধু শর্মিষ্ঠা মুখার্জি নয়, প্রণব মুখার্জির অফিসের তরফে একটা ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে প্রাক্তন রাষ্ট্রপতি কয়েকজন স্কুলপড়ুয়ার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত দেখা যাচ্ছে।
গত ১০ আগস্ট থেকে দিল্লির ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন প্রণব মুখার্জি। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত পাঁচ বছর দেশের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার সামলেছেন তিনি।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
