স্পেনে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) মাদ্রিদে স্থানীয় একটি রেস্তোরাঁয় স্পেন আওয়ামী লীগের ব্যানারে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল সাফার সভাপতিত্বে এবং এইচ এম দবির তালুকদার ও জসীম উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল আজিজ।
এরপরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন, রাজনীতি ও দেশপ্রেম নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সদ্য স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে রাখার পাশাপাশি জাতির জনককে মানুষের হৃদয় থেকে মুছে ফেলার পাঁয়তারা করেছিল খুনিরা।
কিন্তু বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, জাতির জনককে মানুষ কখনো ভুলতে পারবে না। বক্তারা বঙ্গবন্ধু হত্যায় জড়িত অবশিষ্টদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়জুর রহমান, স্পেন আওয়ামী লীগের প্রবীণ নেতা শ্যামল তালুকদার, অসীম রিবোরি ক্রীস, সৈয়দ মনির হোসেন, মো. জালাল হোসেন, নূর মোহাম্মদ রিপন, সায়েম সরকার, কাজী দেলোয়ার হোসেন, মো. নজরুল ইসলাম, মো. রাজা আহমেদ, সাইফুল আলম সোহাগ, মো. রুবেল, মো. শিপন আহমদ, মো. ফারুক মিয়া, মো. শামসুল ইসলাম, মো. আব্দুর রাকিব, কাজী তেলোয়াত, ইসমাইল হোসেন, মোহাম্মদ সেবুল আহমদ, মোহাম্মদ আবদুল আজিজ, আবুল কালাম সরকার প্রমুখ।
আলোচনা শেষে ১৫ আগস্ট জাতির পিতাসহ নিহত পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
