ইতালিতে জাঁকজমকভাবে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইন্ডিয়ান রেস্টুরেন্টে মঙ্গলবার সমিতির শতাধিক নেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে রেস্টুরেন্টের হলরুমটি।
টেবিলে টেবিলে আড্ডা আর খোশগল্পে মেতে উঠেন সবাই। প্রবাসের এই ব্যস্ততম সময়কে পাশ কাটিয়ে সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাঙালির মিলনমেলায় পরিণত হয়। এ সময় সবার মুখে একরাশ ভালোবাসা আর ঐক্যবদ্ধতা দৃঢ়প্রত্যয়ে বৃহত্তর কুমিল্লা সমিতিতে ভিন্নমাত্রা এনে দেয়।
বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন এবং যুগ্ম সম্পাদক আজাদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সমিতির ধর্মবিষয়ক সহ-সম্পাদক হাফেজ আওলাদ হোসেন।
পরে বৃহত্তর কুমিল্লা সমিতির আহ্বায়ক কমিটির নেতারা নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। সমিতির সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।
এরপর অনুষ্ঠানের পরিচয় পর্বে নবনির্বাচিত কমিটির সবাইকে আনুষ্ঠানিক নাম ঘোষণার মধ্য দিয়ে সবার কাছে পরিচয় করিয়ে দেন সমিতির কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য শরীফ মৃধা।
অনুষ্ঠানে বক্তব্য- দেন বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, উপদেষ্টা আব্দুল মান্নান, উপদেষ্টা ছিদ্দিকুর রহমান বকুল, আবুল কালাম আজাদ, মনোয়ার ক্লার্ক, মাকসুদুর রহমান,ইঞ্জিনিয়ার সেঁজুতি দাসগুপ্ত, উপদেষ্টা প্রফেসর মুন্না, সিনিয়র সহ-সভাপতি কাজী আওলাদ হোসেন।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ মেজবাহ উদ্দিন আলাল, কার্যনির্বাহী কমিটির ২য় সদস্য আক্তারুজ্জামান, সহ-সভাপতি মনির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক নুরে আলম, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, ভেনিস সিএ ফসকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌর দাসগুপ্ত। অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতির নেতারা বলেন, ভেনিসে কমিউনিটির উন্নয়নে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই সমিতি। যে কোনো ভালো কাজের সাথে সবসময় সবার পাশে থাকবে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
