সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সাবেক গোয়েন্দা কর্মকর্তার করা হত্যা চেষ্টামামলায় সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, সৌদির সাবেক এক গোয়েন্দা এজেন্টের করা মামলায় বিন সালমানের বিরুদ্ধে শুক্রবার দেশটির ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আদালত এ সমন জারি করে।
সৌদি আরবের সাবেক গোয়েন্দা এজেন্ট সাদ আল-জাবরি মামলার অভিযোগে বলেছেন, তাকে বেশ কয়েকবার গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছে। তবে সেসবের একটিও সফল হয়নি।
সৌদি যুবরাজের বিরুদ্ধে মার্কিন আদালতে এমন এক সময় সমন জারি করা হলো; যার একদিন আগে কানাডায় হিট স্কোয়াড টিম পাঠিয়ে সাদ আল-জাবরিকে হত্যাচেষ্টা করা হয়েছিল উল্লেখ করে একটি মামলা হয়। এই মামলায় হিট স্কোয়াড (হত্যাকারী দল) পাঠানোর অভিযোগ আনা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে।
যে কারণে সাদ আল-জাবরির নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়েছে কানাডা সরকার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভয়ে এই নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ডেইলি গ্লোব অ্যান্ড মেইলের খবরে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য ছিল যে সৌদি রাজপরিবার আল-জাবরিকে হত্যার জন্য নতুন করে চেষ্টা চালাচ্ছে। এর পরই এ নিরাপত্তা জোরদার করা হলো। তবে সৌদি আরব তাকে হত্যায় নতুন কী ধরনের চেষ্টা চালাচ্ছে তা খবরে উল্লেখ করা হয়নি।
সাদ আল-জাবরির বাসভবনের আশপাশে নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়েছে কানাডা সরকার। মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনীর সদস্যদের। দেহরক্ষীর সংখ্যা ও নিরাপত্তা সরঞ্জামের পরিমাণও বাড়ানো হয়েছে। গোপন রাখা হচ্ছে আল-জাবরির অবস্থানস্থল।
সৌদি আরবের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা ২০১৭ সাল থেকে কানাডায় নির্বাসিত রয়েছেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে সৌদি আরবের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন তিনি।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
