লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্র বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর প্রথম প্রতিক্রিয়ায় একে ‘হামলা’ বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একমত হতে পারেননি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। লেবানিজ সরকারের মতো একে দুর্ঘটনা হিসেবেই দেখছেন তারা। কিন্তু এখনও নিজের ধারণায় অটল ট্রাম্প।
বৈরুতের বিস্ফোরণে বৃহস্পতিবার পর্যন্ত ১৩৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আহত পাঁচ হাজার। এই ভয়াবহ বিস্ফোরণের কারণ হিসেবে বন্দরে অনিরাপদ অবস্থায় মজুদ করা অ্যামোনিয়াম নাইট্রেটকে দায়ী করা হচ্ছে। তবে ট্রাম্প মনে করেন এটি কোনও নিছক দুর্ঘটনা নয়, হামলা।
বুধবার (৫ আগস্ট) হোয়াইট হাউজ ব্রিফিংয়ের ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কীভাবে এটাকে দুর্ঘটনা বলছেন। যদি কেউ ভয়ঙ্কর কোনও বিস্ফোরক ডিভাইস রেখে গিয়ে থাকে। হয়তো তেমনটাই হয়েছিল। সম্ভবত এটা ছিল হামলা। আমি মনে করি না এখন কেউ সঠিক কারণ বলতে পারছে। আমরা খুব শক্তভাবে এটা নিয়ে অনুসন্ধান চালাচ্ছি।’
মঙ্গলবার (৩ আগস্ট) ভয়াবহ ওই বিস্ফোরণের পর লেবাননের জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। এটি ভয়াবহ হামলা বলে মনে হচ্ছে।’
ট্রাম্পের এই ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে লেবানিজ সরকার। বরং তার এই মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে তারা। পরে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা সচিব মার্ক এস্পারও জানান, বেশিরভাগ মানুষের বিশ্বাস এই বিস্ফোরণ ছিল ‘স্রেফ একটা দুর্ঘটনা।’
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
