করোনা মহামারির কারণে দক্ষিণ এশিয়ায় অতিরিক্ত ৩৯ লাখ শিশু তীব্র রুগ্নতার শিকার হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। বিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক সমীক্ষার বরাত দিয়ে এই সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।
ল্যানসেটের সমীক্ষায় বলা হয়, করোনাভাইরাস মহামারির আর্থ-সামাজিক প্রভাবের কারণে বিশ্বজুড়ে ৬৭ লাখ শিশু তীব্র রুগ্নতার শিকার হবে। এই শিশুদের অর্ধেকই দক্ষিণ এশিয়ার।
তীব্র রুগ্নতাকে খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে বর্ণনা করে ইউনিসেফ বলছে, চরম অপুষ্টির কারণে শিশুরা এর শিকার হয়। এটি শিশুদের খুবই রুগ্ন এবং দুর্বল করে দেয়। এর ফলে শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ে, তাদের সঠিক বৃদ্ধি এবং বিকাশ ঘটে না।
ইউনিসেফের মতে, কোভিড-১৯ মহামারির আগেও ২০১৯ সালে ৪ কোটি ৭০ লাখ শিশু তীব্র রুগ্নতায় ভুগেছে। তাদের ১৭ লাখই ছিল বাংলাদেশে।
জরুরি পদক্ষেপ না নিলে এ বছর তীব্র রুগ্নতায় ভোগা শিশুর সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখে পৌঁছাতে পারে। জাতিসংঘের শিশুবিষয়ক এই সংস্থা বলছে, বিশ্বে তীব্র রুগ্নতায় ভোগা শিশুর সংখ্যা এমন পর্যায়ে পৌঁছাতে পারে; যা এই শতাব্দীতে এর আগে দেখা যায়নি। সমস্যা মোকাবেলায় ইউনিসেফ ২৪ কোটি ডলারের জরুরি তহবিলের আবেদন জানিয়েছে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
