ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর দেওয়া হবে না এবার। ১৯৫৬ সাল থেকে প্রতি বছর ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করে আসছে ফরাসি সাময়িকী- ‘ফ্রান্স ফুটবল।’ তবে করোনাভাইরাসের কারণে সব জায়গায় উপযুক্ত পরিস্থিতি ছিল না বলে এ বছর এই পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
গত এক দশক লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো ভাগাভাগি করে নিয়েছেন মর্যাদাপূর্ণ এই পুরস্কার। ২০১৯ সালে সর্বশেষ ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন মেসি। যেটি ছিল তার ষষ্ঠ ব্যালন ডি’অর। জুভেন্তাসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার।
এবার আর এই পুরস্কারে দুজনের দ্বৈরথ দেখা হবে না। বা নতুন কেউ পান কিনা এ কৌতূহলও দর্শকদের থাকবে না।
মার্চ থেকে সারা বিশ্বে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করে। যার ফলে বিভিন্ন দেশে ফুটবল লিগ বন্ধ হয়ে যায়। এখন অবশ্য ধীরে ধীরে শুরু হয়েছে খেলা। জার্মান বুন্দেসলিগা, স্প্যানিশ লা লিগা দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরার পর মৌসুমও শেষ হয়েছে। ফরাসি লিগ অবশ্য বাতিলই করে দেওয়া হয়। ইংলিশ প্রিমিয়ার লিগ এখন শেষের পথে।
করোনার কারণে স্থগিত হয়ে যায় চ্যাম্পিয়নস লিগের খেলাও। আগস্টে নতুন ফরম্যাটে তা আবার শুরু হওয়ার কথা। এ রকম নানা বাধা বিপত্তির মধ্যে ব্যালন ডি’অর না দেওয়ার সিদ্ধান্ত জানাল কর্তৃপক্ষ।
কারণ এই করোনা বিধ্বস্ত বছরে ফুটবলাররা সবাই ঠিক ভাবে নিজেদের নৈপুণ্য দেখানোর সুযোগ পাননি। এক বিবৃতিতে ফ্রান্স ফুটবল বলেছে, ‘শুধু খেলার বিষয়টিই নয়, ব্যালন ডি’অর পুরস্কার দিতে গিয়ে একজনের উদাহারণীয় চরিত্র, সংহতি ও দায়িত্ব নেওয়ার বিষয়গুলোও দেখা হয়। সারা বিশ্বের (পুরুষ ও নারী মিলিয়ে) আমাদের ২২০ জন বিচারক। করোনার এই সময়ে তারা অন্য বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে হয়তো খেলায় তেমন মনোযোগ দিতে পারেননি। তাদের পর্যবেক্ষণও তাই অন্য রকম হতে পারে। আমরা এটা চাই না।’
More Stories
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের...
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
