যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে করোনাভাইরাসের কারণে স্কুল খুলতে অস্বীকৃতি জানালে সেসব স্কুলকে অর্থ দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, স্কুলগুলো চালু করা ‘পরিবার ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ’। ট্রাম্প অভিযোগ করেন যে, ডেমোক্র্যাটরা রাজনৈতিক কারণে স্কুল বন্ধ রাখতে চায়।
আলাদা একটি টুইটে ট্রাম্প রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক কর্তৃপক্ষ সিডিসির করোনাভাইরাস গাইডলাইনের সমালোচনা করে বলেন, ‘এগুলো অবাস্তব।’
এই টুইটের কয়েক ঘণ্টা পরেই হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয় যে, সিডিসি নতুন একটি গাইডলাইন প্রকাশ করবে।
শিক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন।
জাতীয় শিক্ষা সমিতির প্রেসিডেন্ট লিলি এসকেলসেন গার্সিয়া সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প গত ৪৮ ঘণ্টায় যা কিছু বলেছেন সেগুলোর কোনোটাই নিরাপদ ও দায়িত্বশীল বক্তব্য নয়।’
যুক্তরাষ্ট্রের আইন অনুসারে প্রেসিডেন্ট এককভাবে স্কুলকে দেওয়া কেন্দ্রীয় অর্থ সাহায্য বাতিল করতে পারেন না।
বেশিরভাগ অর্থ আসেই রাজ্য সরকারের কাছ থেকে। কেন্দ্রীয়ভাবে দেওয়া হয় বাড়তি কিছু সাহায্য।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
