নর্থ মেসিডোনিয়ায় এক সপ্তাহের ব্যবধানে ট্রাক থেকে দুই শতাধিক বাংলাদেশি উদ্ধার হওয়ার পর রোমানিয়ার সীমান্তে পণ্যবাহী ট্রাকে পাওয়া গেছে পাঁচজনকে।
দেশটির ওড়িয়া সীমান্ত পুলিশ বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের এই নাগরিকেরা ‘অবৈধভাবে’ রোমানিয়া থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন।
দেশটির বিহর কাউন্টির বোরস বর্ডার চেক পয়েন্টে নিয়মিত চেকিংয়ের সময় একটি ট্রাক থামায় পুলিশ। ট্রাকের ৩৫ বছর বয়সী চালক বুলগেরিয়ার নাগরিক। ট্রাকে করে বিভিন্ন ধরনের মালামাল তিনি পোল্যান্ডে পাঠাচ্ছিলেন।
পুলিশ ট্রাকে তল্লাশি চালতে গিয়ে ২০ থেকে ৩৫ বছর বয়সী পাঁচজনকে লুকানো অবস্থায় আটক করে।
জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানিয়েছেন, পশ্চিম ইউরোপীয় দেশে ঢোকার উদ্দেশ্য নিয়ে তারা ট্রাকে ওঠেন।
আটকদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সেটি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে বিবৃতিতে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
