আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন বাজারে ছাড়া হতে পারে দেশটিতে তৈরি প্রথম করোনভাইরাসের ভ্যাকসিন। ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন নিয়ে আসছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্রতিষ্ঠানটি আবার করোনার টিকা হিসেবে কলকাতা শহরে শুরু করছে বিসিজি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল।
শুক্রবার প্রথম দিনেই ৪০ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির কভিড পরীক্ষা নেগেটিভ রিপোর্ট আসার পর তাদের শরীরে দেওয়া হলো ব্যাসিলাস কালমেট গুইরিন (বিসিজি) ভ্যাকসিন। এই ট্রায়াল যাতে প্রকাশ্যে না আসে তার জন্য যথেষ্ট সাবধানতা নেওয়া হয়েছে। যারা ভ্যাকসিন নেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে। এমনই কঠোর নিয়ম মেনে চলছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের শাখা সংস্থা নাইসেড যে ব্যক্তির নাম পাঠাচ্ছে, তাদের শারীরিক পরীক্ষার পর বিসিজি প্রতিষেধক দেওয়া হচ্ছে। নাইসেড জানিয়েছে, প্রথম দিনেই ৪৫ জনকে প্রতিষেধক দেওয়া হয়। এই পদ্ধতিকে বলা হয়, ’ডবল লাইন কন্ট্রোল ট্রায়াল’।
মূলত কভিড ওয়ার্ডে কর্মরত নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের এই প্রতিষেধক দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ -এর বিশেষজ্ঞদের অভিমত, করোনা ভাইরাসকে কাবু করতে অত্যন্ত কার্যকর ভূমিকা নিতে পারে বিসিজি।
ভ্যাকসিন দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মার্ট ফোনে একটি অ্যাপ যুক্ত করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাদের সঙ্গে এই অ্যাপ থেকে যোগাযোগ করা হবে। করোনায় ফ্রন্টলাইন যোদ্ধাদের ওপর এই ভ্যাকসিন কতটা কার্যকর হয়, তার ওপর ভিত্তি করে ভবিষ্যতে সাধারণ মানুষের পর এটি প্রয়োগ করা হবে এই প্রতিষেধক বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
