ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র দিয়ে করোনা-স্টিমুলাস প্রোগ্রামের দেড় মিলিয়ন ডলার উঠিয়ে যুক্তরাষ্ট্র থেকে পালানোর সময় তারেক জাফর (৪২) এবং তার স্ত্রী মনিকা ম্যাগডালেনা জায়োর্স্কাকে (৪৩) এফবিআই গ্রেফতার করেছে। করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে ফেডারেল প্রশাসন ৩০ বছর মেয়াদি ঋণ (যা পরিশোধ করতে হবে না, শর্ত মেনে ব্যয় করলে) বিতরণ করছে।
ভার্জিনিয়ার ইউএস এটর্নি অফিস জানিয়েছে, আলেক্সান্দ্রিয়া সিটির এ্যাশবার্নের এই দম্পতি নিজেদেরকে মোট ১৮টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসেবে ট্যাক্স প্রদানের কাগজপত্রসহ করোনা-রিলিফের আওতায় ‘পে-চেক প্রটেকশন প্রোগ্রাম (পিপিপি)’ এর ঋণের জন্যে আবেদন করেন গত এপ্রিল এবং মে মাসে। মোট ১২টি ঋণ-প্রদানকারি সংস্থায় (ব্যাংক) তারা আবেদন করেছেন। এসব ব্যবসা প্রতিষ্ঠানের নামে ট্যাক্স প্রদানের যে ডক্যুমেন্ট সাবমিট করা হয়েছে তা ভুয়া।
আবেদনে উল্লেখ করা হয়, করোনা মহামারিতে পর্যুদস্ত এসব প্রতিষ্ঠানের সকল কর্মচারিকে পুনরায় কাজে যোগদানের স্বার্থে তথা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়ানোর অভিপ্রায়ে পিপিপি’র আওতায় অনুদান ও ঋণ প্রয়োজন। কংগ্রেসে পাশ হওয়া বিধি অনুযায়ী স্বল্পতম সময়ে এই ঋণ আবেদন মঞ্জুর এবং অর্থ প্রদানের নির্দেশ রয়েছে। তাই তারা আবেদনের পরই ১৮টির মধ্যে ৪টির বিপরীতে ১৪৩৮৫০০ ডলারের মঞ্জুরি পান। এরইমধ্যে আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) প্রাথমিক পর্যবেক্ষণেই জাল কাগজপত্রের সন্ধান পেয়ে অপর আবেদনগুলোর স্থগিতাদেশ দেয়। এ ঘটনা আঁচ করতে পেরেই জাফর ও তার স্ত্রী ওয়ানওয়ে টিকিট ক্রয় করে ২০ জুন পোল্যান্ডের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের চেষ্টা করেছিলেন।
আদালত সূত্রে আরও জানা গেছে, ১৮টি প্রতিষ্ঠানের একটিরও অস্তিত্ব নেই। অর্থাৎ সুপরিকল্পিতভাবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্যে বরাদ্দৃত অর্থ আত্মসাতের ফাঁদ পেতেছিলেন তারা।
এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে উভয়ের সর্বোচ্চ ২০ বছর করে কারাদণ্ড হতে পারে বলে ইউএস এটর্নি জি য্যাকারি টারউইলজার জানিয়েছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
